খবরের পেছনের আসল হিসাব, সহজ বাংলায়
প্রতিদিনের বড় খবরের পেছনে টাকার অঙ্কটা আসলে কী, সহজ বাংলায়, সূত্রসহ। ব্যাংক, খেলাপি ঋণ, সোনার দাম, মূল্যস্ফীতি আর আমাদের পকেটের হিসাব। প্রতিদিন রাত ৮টায় নতুন ভিডিও, আর এখানে তার পুরো লেখা, মূল তথ্য আর সব সূত্র।
১০০ টাকায় ৩২ টাকা খেলাপি: এই ৬ লাখ কোটি টাকা আসলে কাদের কাছে?
ব্যাংকের একশো টাকা ঋণের মধ্যে বত্রিশ টাকা এখন খেলাপি। সেপ্টেম্বর শেষে অঙ্কটা প্রায় ৬ লাখ কোটি টাকা। এই ভিডিওতে দেখার চেষ্টা করেছি টাকাটা আসলে কাদের কাছে আটকে আছে, এত অল্প সময়ে অঙ্কটা এত বাড়ল কীভাবে, আর তাতে আমাদের কী।
ব্যাংকের খাতায় ৪,১৯৫ কোটি টাকার শূন্য দামের বন্ড: আপনার জমা টাকা কি নিরাপদ?
পাঁচ ব্যাংক এক হওয়ার পর তাদের ৪,১৯৫ কোটি টাকার বন্ড শূন্য হয়ে গেছে। তবু কয়েকটা ব্যাংক এখনো সেটাকে খাতায় সম্পদ হিসেবে দেখাচ্ছে। এতে আপনার জমা টাকার কী হয়? ব্যাংক বিপদে পড়লে কে আগে হারায়? আইনে আপনার সুরক্ষা কতটুকু? পুরো হিসাবটা এই ভিডিওতে।